নন্দীগ্রামে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতে জরিমানা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯

বগুড়ার নন্দীগ্রামে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে চারটি দোকানে ১৬ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের শিমলা বাজার ও নন্দীগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার এ বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক সৈয়দ মোস্তাক হোসেন। 

নন্দীগ্রাম উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জামিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, 'মেয়াদ উত্তির্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে উপজেলার সিমলা বাজারে রজব আলীর দোকানে চার হাজার টাকা, মোশারফ হোসেনের দোকানে চার হাজার টাকা, নন্দীগ্রাম পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকার মোসলেম উদ্দিনের দোকানে চার হাজার টাকা ও মেয়াদ উত্তির্ণ ওষুধ বিক্রির দায়ে ওমরপুর বাজারের সজল কুমার মন্ডলের দোকানে চার হাজার টাকা জরিমানাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।'

ইত্তেফাক/নূহু