বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাক্ষরিত ওকালতনামা না পাওয়ায় স্বরাষ্ট্র সচিবসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নোটিশপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে দেওয়া না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। গতকাল মঙ্গলবার ডাকযোগে স্বরাষ্ট্র সচিব, ঢাকার জেলা প্রশাসক, পুলিশের আইজি, আইজি প্রিজন্স ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ককে এ নোটিশ পাঠানো হয়।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামাল এ নোটিশ পাঠান। তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। তাঁকে ওকালতনামায় স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে না। ওকালতনামায় স্বাক্ষর করা একজন বন্দির আইনগত অধিকার।
