চলচ্চিত্র বিশ্লেষক মৌটুসী বিশ্বাস

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৮:৪৭

 বিনোদন রিপোর্ট

 

মডেলিং, অভিনয়, উপস্থাপনাসহ যে মাধ্যমেই কাজ করেছেন মৌটুসী সেখানেই তাঁর রুচির ছাপ রাখার চেষ্টা করেছেন। তবে ওই গানের মতোই বলতে হয় ‘মন চায় উড়তে উড়তে’। এবারে ইউটিউবভিত্তিক একটি ফিল্ম রিভিউ চ্যানেলের সমালোচক হিসেবে দারুণ কিছু কন্টেন্ট তৈরি করছেন মৌটুসী। চ্যানেলটির নাম ‘টার্টেল ক্যান ফ্লাই।’

এর বাইরে নিজের বইপড়ার নেশাটাও থেমে নেই বা বই নিয়ে আলোচনার পাঠ। তবে অভিনয়ের ক্ষেত্রে চুজি হয়েছেন আরো খানিকটা। নতুন আরো কিছু কাজ আসছে। তবে নতুন এই চ্যানেলে এখন অবধি কোনো বাংলাদেশি চলচ্চিত্রের রিভিউ পাওয়া যায়নি। সেটিও হয়তো সময়ের অপেক্ষা। আর এই ভিডিও ধারণ ও সম্পাদনার কাজটি করছেন প্রখ্যাত নির্মাতা আফজাল হোসেন মুন্না।