দেশীয় কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহারে আগ্রহী করতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংককে। এর আগে গত ২১ জানুয়ারি ২০১৮-এ বেসিস কর্তৃক দেশীয় কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অপচয় রোধ সংক্রান্ত একটি পত্র অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল।
উক্ত পত্রে দেশে তৈরি কোর ব্যাংকিং সফটওয়্যারগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করা ছাড়াও ভারত যে ১০০% দেশীয় সফটওয়্যার ব্যবহার করছে, তার প্রমাণস্বরূপ একটি তালিকা প্রেরণ করে দেশের ব্যাংকগুলোকে স্থানীয়ভাবে তৈরি/ইনহাউজ কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করার অনুরোধ করা হয়েছে।
বেসিসের প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতে, অর্থ মন্ত্রণালয় রাষ্ট্রমালিকাধীন ব্যাংকগুলোকে প্রতিযোগিতামূলক মূল্যে প্রচলিত ক্রয়নীতি পরিপালন সাপেক্ষে স্থানীয়ভাবে তৈরি/ইনহাউজ কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহারের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেছে।
