ওমেন অন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান শীজান খান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৮

ওমেন অন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডাব্লিউইএ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শীজান খান। গত ৩১ আগস্ট রাজধানীর গুলশানের একটি ক্লাবে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং বোর্ড গঠন করা হয়। এই সদস্যদের সর্বসম্মতিতে শীজান খানকে চেয়ারম্যান নির্বাচন করা হয়। 

দেশের অন্যতম নারী সংগঠনটি ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত রোকেয়া আফজাল রহমানের হাত ধরে যাত্রা শুরু করে ১৯৯৪ সালে। এর মুল লক্ষ্য ব্যবসাখাতে নারীদের দক্ষতা বৃদ্ধি ও দেশের অর্থনীতিতে তাদের ব্যবসার সুযোগ সৃষ্টি করা।

ইত্তেফাক/জেডএইচডি