লক্ষ্মীছড়িতে ফলদ বৃক্ষ মেলা

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৯

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি বিভাগ এ মেলার আয়োজন করে। এ উপলক্ষ্যে মঙ্গলবার লক্ষ্মীছড়ি কমিউনিটি সেন্টারে এক আলোচান সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ভুঁইয়া স্বাগত বক্তব্য রাখেন। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী। ১১ জুলাই পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হবে।