কাতারে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:৩১

 

কাতারে বুধবার মাঝ আকাশে দেশটির সামরিক বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বিমান দুটি বিধ্বস্ত হয়েছে। তবে উভয় বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ঠিক কি কারণে প্রশিক্ষণ বিমানের এই সংঘর্ষ হয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয় বলে রুশ বার্তাসংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে।