ত্বকে ফাংগাসের সমস্যা ও প্রতিকার

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২২:১১

ডা. সঞ্চিতা বর্মণ

চর্মরোগে কম-বেশি সবাই ভোগেন। গরম ও সাঁতস্যাঁতে পরিবেশ থাকলে চর্মরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। এর মধ্যে ফাংগাস দ্বারা সংক্রমণ খুবই পরিচিত সবার কাছে। শরীরের যে কোনো স্থান ফাংগাস দ্বারা আক্রান্ত হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে একে দাদ বলা হয়। সাধারণত মাথার চামড়ায়, হাত-পায়ের আঙ্গুলের ফাঁকে, কুচকিতে বেশি দেখা যায়। আক্রান্ত স্থানে গোলাকার চাকতির মত দেখা যায়, চুল কমে যায় এবং অনেক সময় চুলকানিও থাকতে পারে। অনেকেই এই সমস্যাকে গুরুত্ব দেন না প্রথম দিকে। তাই দীর্ঘদিন থাকতে থাকতে দাদ অনেক ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি অসুখে পরিণত হয়। তাই দাদ থেকে প্রতিকার পেতে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। আক্রান্ত স্থান সব সময় শুকনো রাখতে হবে। এই ক্ষেত্রে সুতির কাপড় পরিধান করা ভালো। কোনো স্থানে দাদের মত ক্ষত দেখা গেলে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চিকিত্সা নিতে হবে।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ