মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর বরাবর পদত্যাগের আবেদন করেন তিনি। পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, গত ২ আগস্ট ২০২১ তারিখে যোগদান করে আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে অদ্য ১০/০৯/২০২৪ তারিখে পদত্যাগ করলাম।
এর আগে গতকাল ট্রেজারার এর পদত্যাগের দাবিতে প্রশাসনিক দপ্তর প্রাঙ্গণে জড়ো হয় শিক্ষার্থীরা। দাবি আদায়ের অংশ হিসেবে তারা ট্রাজারার দপ্তরে তালা লাগিয়ে দেয়। উল্লেখ্য, গত ৫ই আগস্ট সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে ভিসিসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ৬ জন শিক্ষক পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পরপরই ট্রেজারার এর পদত্যাগের দাবিতে সরব হয় শিক্ষার্থীরা।
ট্রেজারার পদত্যাগে প্রতিক্রিয়া জানতে চাইলে আন্দোলনকর্মী আশরাফুল ইসলাম অভি দৈনিক ইত্তেফাককে জানান, বিগত সময়ে যারা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সুযোগ নিয়েছেন আমরা তাদের পদত্যাগ দাবি করছি। ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করলে তাকেও আমরা শিক্ষার্থীরা পদত্যাগে বাধ্য করবো।

রাবিতে টাকার বিনিময়ে ভর্তি ৪ শিক্ষার্থীর, পড়ছেন তৃতীয় বর্ষে