নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের চাকরি মেলা

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২২:২২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘জব ফেয়ার-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান চাকরির মেলা ‘জব ফেয়ার-২০১৯’ উদ্বোধন করেন। এতে প্রাণ, ওয়ালটন, ব্র্যাক, বেঙ্গল গ্রুপ, অগম্যাডিক্স, বিওয়াইএলসি, বেটনিক, ইন্টার্নবিডিসহ দেশ-বিদেশের স্বনামধন্য  কোম্পানিগুলো এই চাকরির মেলায় অংশগ্রহণ করেন। দেশের সকল পাবলিক-প্রাইভেট এ ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে বিবিএ/এমবিএ/ অনার্স/ মাস্টার্স বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা জাককানইবি ক্যারিয়ার ক্লাব আয়োজিত এই জব ফেয়ারে কাঙ্ক্ষিত চাকরির জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন।   - প্রেস বিজ্ঞপ্তি