রাজধানী ঢাকার বাতাসের মান এখন 'মাঝারি' পর্যায়ে আছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ৫৭ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ৪৫তম।
কাতারের দোহা, ইন্দোনেশিয়ার জাকার্তা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা যথাক্রমে ১৬৫, ১৫৪ ও ১৫২ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।
সাধারণত, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে 'মাঝারি' পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয় এবং ৩০১+ একিউআই স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
