ভারতের কর্ণাটক রাজ্যে অসাংবিধানিক কাজের অভিযোগ এনে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিক্ষুব্ধ এমপিরা। আজ বৃহস্পতিবার এর শুনানি হতে পারে। গতকাল আরো দুই বিধায়ক পদত্যাগ করা পদত্যাকারী বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। এদিকে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়েছেন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। তিনি বলেছেন, বিধায়করা পদত্যাগ করায় মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কোনো নৈতিক অধিকার নেই কুমারস্বামীর। গতকাল সকালে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বাধার মুখে পড়েন কর্ণাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। মুম্বাইয়ের যে হোটেলে বিধায়করা রয়েছেন সেখানে পৌঁছাতেই পুলিশের বাধার মুখে পড়েন তিনি। তাঁকে আটক করা হয়। এদিকে গোয়ায় নতুন করে সংকট তৈরি হয়েছে। কংগ্রেসের ১০ বিধায়ক স্পিকারের কাছে পদত্যাগ করেছেন। তারা বিজেপিতে যোগ দিতে যাচ্চেন বলে জানা গেছে। এর ফলে সংকটে পড়বে সেখানকার কংগ্রেস সরকার। - ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকা
