বিজয় দিবসে বান্নাহর ‘সেলাই দিদিমণি’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২০:১৩

বিজয়ের মাস উপলক্ষে ছোটপর্দার প্রচার হবে বিভিন্ন নাটক ও অনুষ্ঠান। তবে এখন আর টিভি পর্দায় আটকে নেই। বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ও ইউটিউব চ্যানেলে প্রচার হবে বিজয় দিবস নিয়ে নির্মিত বিভিন্ন নাটক। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ এবার বিজয় দিবস উপলক্ষে ব্যাতিক্রমধর্মী নাটক নির্মাণ করেছেন। ‘সেলাই দিদিমণি’ শিরোনামে এই নাটকটি নির্মিত হয়েছে এদেশের গার্মেন্টসকর্মী নারীদের নিয়ে। এই প্রসঙ্গে বান্নাহ বলেন, ‘গার্মেন্টসকর্মী নারীরা এদেশের পোশাক শিল্পে অনেক বড় অবদান রাখেন। কিন্তু এত সফলতার ভিরে তাদের এই কথাগুলো আমাদের জানা হয় না। তাই এবার চেষ্টা করেছি তাদের প্রতি শ্রদ্ধা রেখে একটি কাজ করার।’

১৬ ডিসেম্বর একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।