শুরু হচ্ছে ধারাবাহিক ‘পিরিতপুর’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২০:১৪

নতুন ধারাবাহিক নাটক ‘পিরিতপুর’ প্রচার শুরু হতে যচ্ছে আগামীকাল থকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় এশিয়ান টিভিতে। আশরাফী  মিঠু ও মোবারক হোসেনের রচনায় ‘পিরিতপুর’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইফতেখার ইফতি। নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, মনিরা মিঠু , শেলী আহসান, শ্যামল মাওলা, আ খ ম হাসান, নাদিয়া, শিশির আহমেদ, ফারুক আহমেদ, সোহেল খান, শফিক খান দিল প্রমুখ।