নিখোঁজ আইনজীবী ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিয়া মো. হাসান আলী রেজাকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন টাঙ্গাইলের আইনজীবীরা। নিখোঁজ হওয়ার তিনদিন পরেও উদ্ধার না হওয়ায় এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি এএসএম রফিকুল ইসলাম আলো, সিনিয়র আইনজীবী মীর শামসুল আলম শাহজাদা, জিপি আনন্দ মোহন আর্য্য, পিপি এস আকবর খান, বার সমিতির সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম শিশির প্রমুখ।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, অবিলম্বে তাকে উদ্ধার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
আরও পড়ুন: বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, পুলিশের সোর্স খুন
উল্লেখ্য, গত ৮ জুলাই সন্ধ্যার পর টাঙ্গাইল শহরের সাবালিয়ার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন হাসান আলী রেজা। পরদিন টাঙ্গাইল সদর মডেল থানায় একটি জিডি করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিখোঁজ আইনজীবী হাসান আলী রেজা কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির একজন অন্যতম সদস্য।
ইত্তেফাক/অনি
