আমরা শিশু কচি-কাঁচা
সবুজ মনে স্বপ্ন-আশা,
খুলবো সকল বন্ধ খাঁচা
ছড়িয়ে দেবো ভালোবাসা।
জ্ঞানের মশাল জ্বলিয়ে দিয়ে
ঘোচাবো সব আঁধার কালো,
মন্দ যা সব উধাও হবে
যা রবে তার সবই ভালো।
খুঁজবো যত অজানাকে
বুঝবো সকল আলোর ভাষা
পাড়ি দেবো চাঁদের দেশে
দেবো নতুন পথের দিশা।
ষষ্ঠ শ্রেণি
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়
ঢাকা
