তারকাদের বিশ্বকাপ ভাবনা

নিউজিল্যান্ড খুব বেশি আত্মবিশ্বাসী —আসিফ আকবর

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:২৫

এই বিশ্বকাপটাই একটু অন্যরকম যাচ্ছে। যা ভাবছি তা তো হচ্ছেই না, মুহূর্তে খেলার মোড় ঘুরে যাচ্ছে বা শুরুতেই পড়ে গেল কয়েকটা উইকেট! তাই ফাইনালে কী হবে এখনই বলা যাবে না। প্রথম সেমিফাইনালে এতটা নাটকীয়তা থাকবে ভাবতেই পারিনি। প্রথম ১০ ওভারের মাঝে ভারতের এতটা খারাপ অবস্থা হবে কে জানতো! তবে নিউজিল্যান্ডও বিপদে ছিল। অবশ্য শেষ মুহূর্তের খেলাটা দারুণ লেগেছে। যেহেতু নিউজিল্যান্ড বড় একটা বিপদ কাটিয়ে উঠেছে, ফাইনালে অবশ্যই তারা ভালো করবে। তবুও বলা যায় না। দ্বিতীয় সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার যে বিপর্যয় হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে, আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড খুব বেশি আত্মবিশ্বাসী। তাদের হাতেই উঠতে পারে বিশ্বকাপ।

 

লেখক:সংগীতশিল্পী