কালিয়া থেকে যুবকের লাশ উদ্ধার, আটক এক

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:০০

কালিয়ার নড়াগাতি থানার জয়নগর গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি বাগান থেকে বৃহস্পতিবার সকালে আক্কেল মোল্যা (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মারুফা বেগম নামে একজনকে আটক করা হয়েছে। তবে মারুফার স্বামী মাহবুব শেখসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।