স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নারীশিক্ষার হার বাড়লে জনসংখ্যার মতো সব ধরনের সমস্যার সমাধান হবে। কারণ নারীশিক্ষার হার বাড়ালে খুব সহজেই তার ক্ষমতায়নও বেড়ে যাবে। সেই কাজটি আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান রয়েছে। গতকাল খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন।
