পিএসসির সামনে চাকরিপ্রত্যাশীদের অবস্থান, গেটে তালা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২:৪৪

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে অবস্থান নিয়ে ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করছেন জুনিয়র ইনস্ট্রাক্টরের ফলপ্রত্যাশীরা। চাকরিপ্রার্থীদের অবস্থানের কারণে নিরাপত্তার স্বার্থে পিএসসির গেটে তালা মেরে দিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে পিএসসির সামনে অবস্থান নিয়ে ফল প্রকাশের দাবিতে স্লোগান দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। 

জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ফলের দাবিতে এর আগেও কয়েক দফা আন্দোলন করেছেন চাকরিপ্রত্যাশীরা।

পিএসসি সূত্রে জানা গেছে, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর শিক্ষকসংকট নিরসনে ‌‘জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক)’ পদের নিয়োগ দেওয়া হয়। জুনিয়র ইনস্ট্রাক্টরের ৪৪ ক্যাটাগরির ৩০৮৭টি পদের বিপরীতে ৭৪০০ প্রার্থী ভাইভা দিয়েছেন।

ইত্তেফাক/জেডএইচডি