ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আই.আই.ই.আর) এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল হোছাইন।
বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকবাল হোছাইন-কে পরবর্তী ৩ বছরের জন্য আই.আই.ই.আর-এর পরিচালক হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নতুন পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল হোছাইন বলেন, আমি ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছি। আইআইইআর একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা ২০০৫ সালে ইবির সঙ্গে যুক্ত হয়। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ইসলামী শিক্ষাকে বিস্তৃত করে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌছে দেয়া।অতীতে কি হয়েছে সে বিষয়ে আমরা বলতে চাই না। আইআইইআরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের মূল লক্ষ্য।

খালেদা জিয়ার নামফলকে ম্যুরাল-স্কেচ তৈরি হলে গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে জবি শিক্ষার্থীরা