কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘ভিটামিন-ডি স্বল্পতা’ বিষয়ে সেমিনার

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:০৯

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘ভিটামিন-ডি স্বল্পতা’ বিষয়ে গতকাল বৃহস্পতিবার একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সামরিক চিকিত্সা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ফসিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গতকাল আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনসালট্যান্ট ফিজিসিয়ান জেনারেল মেজর জেনারেল মো. আজিজুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদুন্নবী। মেডিসিন বিভাগ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক এবং সহকারী অধ্যাপক, ডা. মো. আব্দুল্লাহেল কাফি।