সাংবাদিক, টকশো উপস্থাপক মনির হায়দার এর মাতা শামসুন্নাহার (৭৭) মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ অক্টোবর) বিকাল সোয়া ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় মেহেরপুরের আমঝুপি ইসলামনগর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি শারীরিকভাবে কিছুদিন যাবত অসুস্থ ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মনির হায়দার দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।
