জেনে নিন
ইউরোজোনের পর এবার আফ্রিকায়ও হতে যাচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। এর মধ্য দিয়ে আফ্রিকাই হবে বিশ্বের সর্ববৃহত্ মুক্ত বাণিজ্য অঞ্চল। আগামী বছর পশ্চিম আফ্রিকার ১৫টি দেশ অভিন্ন মুদ্রা ‘ইকো’ চালু হবে। তবে অভিন্ন মুদ্রাটি অঞ্চলটির অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। ১৫টি দেশের আটটি দেশ ফরাসি ট্রেজারির তত্ত্বাবধানে আগে থেকেই সিএফএ ফ্র্যাংক ব্যবহার করে আসছে। প্রথমে সব দেশ একসঙ্গে এ মুদ্রার ব্যবহার শুরু নাও করতে পারে। তবে বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে সব দেশকে পর্যায়ক্রমে ইকোর আওতায় আনা হবে।
