‘নাটকটি দর্শকদের ভালোলাগার মতো হবে’

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:১৪

বিনোদন রিপোর্ট

 

আবারো শুরু হয়ে গেছে ঈদ নাটকের প্রস্তুতি। মাস পেরুলেই কোরবানির ঈদ। এরইমধ্যে ঈদ নাটক নিয়ে ব্যস্ত তারকারা। সারাবছর অনেককে কাজ করতে দেখা না গেলেও ঈদ এলে বিশেষ নাটকে দেখা মেলে তাঁদের। অনেকদিন পর এবার ঈদের নাটকে অভিনয় করলেন মডেল ও অভিনেতা নোবেল। সম্প্রতি ‘অহংকার’ শিরোনামে একটি নাটকে অভিনয় করলেন তিনি। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আনিকা কবির শখ। প্রায় দেড়বছর পর কাজে ফিরলেন শখ। শুধু নোবেলকেই নয়, শখকেও বহুদিন পর নাটকে দেখবেন দর্শকরা। নাটকটি প্রসঙ্গে নোবেল বলেন, ‘অনেকদিন পর নাটকে কাজ করলাম। নাটকটি দর্শকদের ভালোলাগার মতো হবে। গল্পের ভিন্নতা রয়েছে। দর্শক নতুনত্ব খুঁজে পাবেন। শখের সাথেও অনেকদিন পর কাজ করা হলো। কাজটি করে ভালো লেগেছে।’

জানা যায়, বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।