আল আমিন রনির কন্টেন্ট ক্রিয়েটর উঠার গল্প

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৯:৫৭

গত কয়েক দশক ধরে ডিজিটাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ‘কনটেন্ট ক্রিয়েটর বা কনটেন্ট’ শব্দটি বেশ পরিচিত হয়ে উঠেছে। আল আমিন (রনি) তাদেরই একজন। দেশের তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে অন্যতম মুখ তিনি। সৃজনশীলতা ও হাস্যরসের মনোভাবের অনন্য এক মিশ্রণে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমাদৃত রনি দ্যা চাল্লুচিজ নামে। 

রনির জন্ম ২০০১ সালের ২৮ জানুয়ারি। বেড়ে ওঠা উত্তরায়। পড়ছেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে। মাত্র ২৩ বছর বয়সেই নেটিজেনদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। রনির ফেসবুক পেজে ছয় লাখের বেশি ফলোয়ার রয়েছে, টিকটকে চার ল পেজের কন্টেন্ট সব নেটিজেনরা সাদরে গ্রহণ করছেন। এ ছাড়াও, ইউটিউবে তার সাবস্ক্রাইব প্রায় এক লাখ। 

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা এখন ৪.২ বিলিয়ন, গড়ে একজন মানুষ প্রতিদিন প্রায় ৭ ঘণ্টা অনলাইনে ব্যয় করে। এই সুযোগটাই সব ধরনের ডিজিটাল ক্রিয়েটরদের ডিজিটাল বিশ্বে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে। রনিও তার ব্যতিক্রম নয়। রনি কন্টেন্ট বানানো শুরু করেন ২০১৬ সালে। তখন তার ভিডিও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারেনি। দীর্ঘদিনের চেষ্টায় এখন ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে গেছেন তিনি।

প্রথমে বন্ধুদের সাথে সময় কাটানো বা মজা করে কন্টেন্ট বানালেও এখন তার আয়ের প্রধান উৎস এই কন্টেন্ট। এ ছাড়াও এক সময় তিনি ছিলেন সাইকেল স্টান্ট রাইডার, পেয়েছেন নানা রকম পুরস্কার।

ইত্তেফাক/পিও

এ সম্পর্কিত আরও পড়ুন