ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের ঘিওরে কেন্দ্রীয় শহীদ মিনারের কাঠামোর আদলে চঙ্গ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নতুন শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব নতুন শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামালউদ্দিন, সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
