বঙ্গবন্ধুর সমাধিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শ্রদ্ধা

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:০৪

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ.এম আমিন উদ্দিনের নেতৃত্বে গতকাল শুক্রবার সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বেদির পশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে পবিত্র ফাতেহা পাঠ করেন। এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোল্লা মো. আবু কাওসার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সামসুল হাসান শুভ, সদস্য চঞ্চল কুমার বিশ্বাস, আফিফা নাজনীন, শামীম সরদার, সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহম্মেদ, মমতাজ উদ্দিন আহম্মেদ মেহেদী, সিনিয়র আইনজীবী এ.কে.এম ফয়েজ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, জাহিদ সারওয়ার কাজল, আমিনুর রহমান চৌধুরী টিকু, আনিসুর রহমান দিপু, ফরহাদ আহম্মেদ, এম.এ কামরুল হাসান খান আসলামসহ আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।