ইত্তেফাক রিপোর্ট
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি আরো জোরদারে দুই দেশের তরুণদের যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ভারতের বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। গতকাল নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। ভারতীয় তরুণদের একটি প্লাটফর্ম কনফেডারেশন অফ ইয়ং লিডারর্স (সিওয়াইএল) এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
তরুণদের নিজ দেশের ব্রান্ড অ্যাম্বাসেডর উল্লেখ করে তিনি বলেন, দুই চমত্কার প্রতিবেশী দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে এই তরুণদের অবশ্যই নেতৃত্ব দিতে হবে।
