রাজাপুর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার নতুন কমিটি

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:০৭

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত চার জুলাই রাজধানীর রমনা চায়নিজ রেস্টুরেন্টে এ কমিটি গঠন করা হয়। উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সর্বসম্মতিতে ৫৫ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে প্রকৌশলী এস এম ইলিয়াস মিরন ও সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম লিটন নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতিরা হলেন, প্রফেসর ডাঃ মোঃ শাহাদাত হোসেন, শোয়ায়েব আহমেদ, আবুল কালাম তালুকদার, লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ জাকির উদ্দিন আহমেদ, মোঃ শাজাহান মৃধা, মোঃ জাকির হোসেন (কিরণ)-সংবাদ বিজ্ঞপ্তি