ইউএপিতে সেমিনারে বক্তারা

‘অন্তবর্তীকালীন সরকারকে সঠিক সময়ে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিতে হবে’

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৬:২৮

‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মানুষের মনে নতুন স্বপ্ন জাগিয়ে দিয়েছে। এ স্বপ্নকে বাস্তবরূপ দিতে হলে অন্তবর্তীকালীন সরকারকে সঠিক সময়ে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিতে হবে।’

শনিবার (২ অক্টোবর) ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর আইন ও মানবাধিকার বিভাগ আয়োজিত 'অন্তবর্তীকালীন সরকারের ভূমিকা: প্রত্যাশা এবং চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

9

সেমিনারটি যৌথভাবে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ এবং সেন্টার ফর ল. গভর্ন্যান্স অ্যান্ড পলিসির সাথে আয়োজন করা হয়।

সেমিনারে আলোচক ছিলেন- সাবেক বিচারক ইকতেদার আহমেদ, সাংবাদিক ও বিশ্লেষক মাসুদ কামাল, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি মাহি উদ্দিন।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করা এই সরকারের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রাখবে- এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউএপি বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক, বিওটি সদস্য আলমজেব ফরজাদ আহমেদ, ড. এম. আলাউদ্দিন, ইঞ্জি. আবু তাহের, কাইয়ুম রেজা চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন, ইউএমএসআইএলএস এলএলএম প্রোগ্রাম–এর সমন্বয়কারী অধ্যাপক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, আইন ও মানবাধিকার বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইত্তেফাক/এসকে