২০১৮ সালে ঢাকা শহরে হাসান হাওলাদার এবং তার ছোট ভাই তরিকুল ইসলাম শান্ত একটি ছোট্ট উদ্যোগের মাধ্যমে তাদের ব্যবসায়িক যাত্রা শুরু করেন, যেখানে মূল লক্ষ্য ছিল পুরনো গাড়ির বিক্রি। তারা মূলত অফলাইনে গাড়ি বিক্রি শুরু করেন ও ক্রেতাদের কাছে গাড়ি পৌঁছে দেন। স্থানীয় পর্যায়ে ছোট ছোট লেনদেন দিয়ে শুরু হলেও সময়ের সাথে তাদের ব্যবসা বড় হতে শুরু করে এবং এক পর্যায়ে স্থিতিশীলতা অর্জন করে।
তবে ২০২০ সালে করোনা মহামারী এক বিরাট চ্যালেঞ্জ নিয়ে আসে, যা তাদের ব্যবসাকে প্রায় বন্ধের পথে ঠেলে দেয়। তারা এই সংকটকে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারা দেখলেন এ সময়ে মানুষ অনলাইন কেনাকাটার দিকে বেশি ঝুঁকছে এবং অনলাইনেই বেশিরভাগ কেনাকাটা করছে। তাই তারা সিদ্ধান্ত নিলেন, তারাও অনলাইনে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে লাইভের মাধ্যমে গাড়ি বিক্রি করবেন যেখানে ক্রেতারা দামাদামি করে গাড়ি কিনতে পারবে। এই সিদ্ধান্তই তাদের ব্যবসাতে গতি এনে দেয়।
মহামারী চলাকালীন তারা তাদের ব্যবসাকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করেন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, লিংকডইন এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে তারা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছানোর পথ তৈরি করেন। বর্তমানে ফেসবুকে তাদের ৪ লাখ ফলোয়ার, ইউটিউবে ১ লাখ ৬৩ হাজার এবং টিকটকে ৮৫ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। এই অনলাইন উপস্থিতি তাদের ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
শুরুতে শুধুমাত্র ঢাকায় গাড়ি বিক্রিতে সীমাবদ্ধ থাকলেও, সময়ের সাথে "বিক্রয় গ্রুপ" বিভিন্ন পণ্য ও সেবা যুক্ত করে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক ব্র্যান্ডে পরিণত হয়। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি "বিক্রয় গ্রুপ" নামে পরিচিতি লাভ করে এবং বর্তমানে শতাধিক কর্মী এবং লাখো গ্রাহক নিয়ে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের নিবেদিত টিম দক্ষতার সাথে প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা সাফল্যের মাইলফলক অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে।
বিক্রয় গ্রুপের পথচলা একদমই সহজ ছিলো না। অনলাইনে পন্য বিক্রি বরাবরই কঠিন কাজ কারণ এখানে গ্রাহকের আস্থা অর্জন করাটা একটা বড় চ্যালেঞ্জ।বিক্রয় গ্রুপের লক্ষ্য শুধু ব্যবসায়িক সম্প্রসারণ নয়, বরং মানুষের আস্থা অর্জনও। মো. হাসান হাওলাদার এবং তরিকুল ইসলাম শান্ত তাদের টিমের সহায়তায় দেশের বাজারে শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিরলস কাজ করছেন। "বিক্রয় গ্রুপ" আজকের নতুন উদ্যোক্তাদের জন্য একটি প্রেরণাদায়ক কোম্পানি।
