সৈয়দপুরের চৌমহনী বাজারে রাস্তার দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় দুই শতাধিক দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, সওজের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বার বার উচ্ছেদ নোটিস দেওয়ার পরও মালিকরা তাদের স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। এ অবস্থায় অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়। তার আগে চৌমহনীবাজারে সওজের সড়কের জায়গায় দখল করে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নিতে কয়েক দফা নোটিস ও মাইকিংও করা হয়।
