লালমনিরহাট

রেললাইনের পাশে চলছিল ধান মাড়াই, ট্রেনের ধাক্কায় ৪ কৃষকের মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২০:৩৬

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) উপজেলার জোংড়া আলাউদ্দিন নগর রেলস্টেশনে এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম।

নিহতরা হলেন— আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব। তাদের সবার বাড়ি জোংড়া ইউনিয়নের ইসলাম নগরে।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে আলাউদ্দিন নগরে রেললাইনের পাশে ধান মাড়াই করছিলেন আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব। এ সময় বুড়িমারী স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আসে। কিন্তু শব্দ শুনতে না পারায় লাইন থেকে সরার আগেই তাদের ধাক্কা দেয় ট্রেনটি। 

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।

ইত্তেফাক/জেডএইচডি