ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২১১

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২১:৩২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২১১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৬৭ জন। তাদের মধ্যে ১৮১ জন পুরুষ ও ১৮৬ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৮০০ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় এক হাজার ৬১৯ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

ইত্তেফাক/জেডএইচডি