দেশের স্থানীয় পোশাক বাজারে এক জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে স্টাইল মার্ট। ২০১৩ সালে শুরু হলেও প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গরূপে কার্যক্রম শুরু করে ২০১৮ সাল থেকে। ধীরে ধীরে, স্টাইল মার্ট তার সুনিপুণ ম্যানেজমেন্ট ও দক্ষ কর্মীদের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ঢাকার ঝিগাতলার কর্পোরেট অফিস ও শো-রুম থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্মে তাদের সেবার বিস্তৃতি চোখে পড়ার মতো।
স্টাইল মার্ট ব্রান্ড এই যাত্রার পেছনে রয়েছেন প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রানা ও আরিফুল ইসলাম জুয়েল। তাদের লক্ষ্য ছিলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে সাধারণ মানুষ সহজেই ভালো মানের পোশাক কিনতে পারবেন। তারা প্রথমে শুধুমাত্র অনলাইনে সীমাবদ্ধ থাকলেও ক্রমে এই প্রতিষ্ঠানটি আজ দেশের অন্যতম পরিচিত পোশাক বিক্রয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব, এবং টিকটকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্টাইল মার্ট সক্রিয়ভাবে তাদের পণ্য প্রচার করে যাচ্ছে।১২ লাখেরও অধিক মানুষ স্টাইল মার্ট ব্রান্ডকে ফলো করে আসছে।
প্রতিষ্ঠানটির গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য রয়েছে পণ্য এক্সচেঞ্জ, রিটার্ন এবং রিফান্ড পলিসি। এক লক্ষেরও অধিক গ্রাহকের ইতিবাচক মন্তব্য স্টাইল মার্টের প্রতি মানুষের বিশ্বাসের একটি বড় প্রমাণ। তারা শুধু ঢাকা শহরেই নয়, দেশের অন্যান্য জেলাতেও পণ্য সেবা প্রদান করছে, যা অগ্রিম পেমেন্ট ছাড়াই গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া হয়। এই সহজ এবং স্বচ্ছ পদ্ধতির কারণে প্রতিষ্ঠানটি গ্রাহকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
স্টাইল মার্ট ব্রান্ডের যাত্রাপথ এতটা সহজ ছিল না। প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক পর্যায়ে তাদের সবার প্রথম চ্যালেঞ্জ ছিলো অনলাইনে একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। এমন অনেক প্রতিযোগী প্রতিষ্ঠানের মাঝে আলাদা পরিচিতি তৈরি করতে হয়েছে তাদের। গ্রাহকের আস্থা অর্জনের জন্য তারা সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করেছে এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সফল হয়েছে।
বর্তমানে স্টাইল মার্ট ব্রান্ডে প্রায় ১৫০ জন কর্মী কাজ করছে, যারা প্রতিদিন গ্রাহকদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পরিশ্রম করে যাচ্ছেন। এই কর্মীবাহিনী শুধুমাত্র কাজই করেন না; বরং তারা স্টাইল মার্টের পরিবারের অংশ হিসেবে নিজেদের গর্বিত মনে করেন।
কোম্পানির কো ফাউন্ডার রানা বলেন, স্টাইল মার্ট ব্রান্ডের ভবিষ্যৎ পরিকল্পনাও খুবই আকর্ষণীয়। দেশের প্রতিটি জেলা শহরে স্টাইল মার্টের আউটলেট চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে প্রতিটি মানুষের কাছে সহজেই পোশাক পৌঁছে দেয়া যায়। পাশাপাশি, তারা অনলাইন কার্যক্রমকে আরও সুসংহত করতে কাজ করে যাচ্ছে, যাতে গ্রাহকেরা তাদের ঘরে বসেই সেরা মানের পোশাক কিনতে পারেন।
এছাড়াও,আরিফুল ইসলাম বলেন, স্টাইল মার্ট ব্রান্ডের লক্ষ্য হলো এক কোটি গ্রাহকের কাছে সুলভ মূল্যে মানসম্মত পোশাক পৌঁছে দেয়া। নতুন ডিজাইন, আধুনিক ফ্যাশন এবং গ্রাহকদের চাহিদার উপর ভিত্তি করে তাদের সংগ্রহকে নিয়মিতভাবে আপডেট করার পরিকল্পনাও রয়েছে তাদের। স্টাইল মার্টের সিইও সাইফুল ইসলাম রানা বলেন, “আমাদের লক্ষ্য হলো দেশের মানুষের আস্থা অর্জন করা এবং তাদের সেরা পোশাকটি সহজলভ্য করে দেয়া। আমরা আমাদের গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে স্টাইল মার্ট ব্রান্ড বাংলাদেশের পোশাক খাতে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। প্রতিষ্ঠানটি গ্রাহকের চাহিদা ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। স্টাইল মার্টের এই অগ্রযাত্রা তাদের বিশ্বাস, পরিশ্রম ও মানের প্রতি অঙ্গীকারের এক অনন্য উদাহরণ।
