কনটেন্টে নতুনত্ব আনছে টিকটকের ট্রেন্ড ও ফিচার 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৯:৫৫

অনলাইন প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা নির্ভর করে এর কনটেন্টের মান এবং ধরনের উপর। প্রতিটি প্ল্যাটফর্মের আলাদা বৈশিষ্ট্য থাকলেও সকল ইউজারদের মূল চাহিদা থাকে ভালো আর আকর্ষণীয় কনটেন্ট। এই ক্ষেত্রে টিকটক প্ল্যাটফর্মটিতে কনটেন্ট তৈরির জন্য আছে নানান ফিচার। কেবল কয়েক মুহূর্তে এবং একইসাথে ভিন্ন ধাঁচে কনটেন্ট বানানোর জন্য টিকটকের ফিচারগুলো সাহায্য করে। টিকটকের নিত্যনতুন ট্রেন্ড, আর দেশীয় সংস্কৃতি নিয়ে ক্যাম্পেইনের মতো উদ্যোগগুলো ইউজারদেরকে প্ল্যাটফর্মটিতে আরও যুক্ত করছে যেখানে তারা কনটেন্ট তৈরিতেও উদ্বুদ্ধ হচ্ছে।

টিকটক ট্রেন্ড  

টিকটক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ট্রেন্ড খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠে। ট্রেন্ডগুলোর মাধ্যমে টিকটক ইউজাররা কনটেন্ট শেয়ার করে থাকে যেখানে নির্দিষ্ট কোন হ্যাশট্যাগ, মিউজিক বা ভিজ্যুয়াল এফেক্ট ব্যবহার করা হয়। গ্লোবাল এবং লোকাল পর্যায়ে টিকটকে বিভিন্ন ধরনের ট্রেন্ড আসে। তবে কোন উৎসব বা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘিরে তৈরি হওয়া ট্রেন্ডগুলোতে টিকটক ইউজররা পরস্পরের সাথে বেশি সংযুক্ত হয়ে উঠে। যেমন হ্যাশট্যাগ #BookTok এর মাধ্যমে বই নিয়ে বিশ্বজুড়ে প্রায় ৪০ মিলিয়নেরও বেশি কনটেন্ট তৈরি হয়েছে টিকটকে। বাংলাদেশি ইউজাররা এই হ্যাশট্যাগটি ব্যবহার করলেও টিকটকের হ্যাশট্যাগ #Boimela ক্যাম্পেইন জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষভাবে। ফেব্রুয়ারি মাসের বই মেলায় বইপ্রেমী কনটেন্ট ক্রিয়েটরদের মাঝে এই হ্যাশট্যাগটির ব্যবহার বেশি দেখা যায়।

কনটেন্টে ভিন্নতা

খুব সহজেই টিকটক অ্যাপটি চালানো যায় দেখে যে কেউ টিকটক অ্যাপটি ব্যবহার করতে পারে। মিউজিক, নাচ, শিক্ষা, ফুড ভ্লগিং, ট্র্যাভেলিং ইত্যাদি বিষয়ক কনটেন্ট উঠে আসছে টিকটকে। এছাড়া, দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে বিশেষ কোন দিবস পালনের মুহূর্ত তুলে ধরছে কনটেন্ট ক্রিয়েটররা। বিশেষ সময়গুলোর কথা ভেবে টিকটক সাংস্কৃতিক এবং ধর্মীয় উৎসবগুলো কেন্দ্র করে নিয়ে আসে আলাদা ফিচার। যেমন, প্রতি বছর বাংলাদেশের নববর্ষ উদ্‌যাপনকে কনটেন্ট ক্রিয়েটররা তুলে ধরে হ্যাশট্যাগ #pohelaboishakh এর মাধ্যমে। আবার, #KhushirEid এর মতো হ্যাশট্যাগগুলোর মধ্য দিয়ে উঠে আসে ঈদ পালনের মুহূর্তগুলো। টিকটকের এমন নতুন হ্যাশট্যাগ বা ট্রেন্ডের কারণে টিকটকের ইউজাররাও উৎসাহিত হয় তাদের অভিজ্ঞতা ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে। অন্যদিকে প্রতিদিনের লাইফস্টাইল নিয়ে কনটেন্ট বানানোর জন্য আছে হ্যাশট্যাগ #GRWM - গেট রেডি উইথ মি, এবং  হ্যাশট্যাগ  #WhereToEat।


কনটেন্ট তৈরিতে বিশেষ ফিচার 

টিকটকের কিছু সুনির্দিষ্ট ফিচার ব্যবহার করে কনটেন্টের মান যেমন ভালো করা যায় তেমনি সেটি আকর্ষণীয় করে তোলা যায়। যেমন, ট্রেন্ডি কোন সাউন্ডট্র্যাক, নতুন কোন ভিজ্যুয়াল এফেক্ট অথবা কোন ক্যাম্পেইন ফিচার দিয়ে কনটেন্ট তৈরি করলে তার মান ভালো করা সম্ভব। যেমন বর্তমানে টিকটকে জনপ্রিয় হচ্ছে একটি বিশেষ ক্যাম্পেইন  #DiscoverWithTikTok। ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে এই ট্রেন্ডি হ্যাশট্যাগটি ব্যবহৃত হচ্ছে। যেখানে জাওয়াদ কাজী এর মতো ফুড ভ্লগাররাও তুলে ধরে তাদের অভিজ্ঞতা। অন্যদিকে, ফিল্টার, আর ট্রানজিশনের মতো টিকটকের এফেক্টগুলো সঠিকভাবে ব্যবহার করলে, ফলোয়ারদের মনোযোগও বেশি ধরে রাখা যায়। সেইসাথে টিকটকে থেকে প্রাসঙ্গিক কোন হ্যাশট্যাগ ব্যবহার করলে কনটেন্টগুলো বড় পরিসরের দর্শকদের সাথে যুক্ত করতে পারে। এছাড়া, টিকটকের ‘ফর ইউ’ পেইজটিতে ইউজারদের পছন্দ অনুযায়ী কনটেন্টের পাশাপাশি নতুন ক্যাটাগরির কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করে।  

ইউজার ইন্টারেকশন

টিকটকের অন্যতম লক্ষ্য হলো প্ল্যাটফর্মের ইউজারদের একে অপরের সাথে যুক্ত রাখা। লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি টিকটকে আরও বিশেষ কিছু ফিচারের সুবিধা দেয়। যেমন, চ্যালেঞ্জ, হ্যাশট্যাগ, ডুয়েট এবং স্টিচ। এই ভিন্ন ধারার ফিচার টিকটক ব্যবহারকারীদের প্ল্যাটফর্মটিতে আরও বেশি সংযুক্ত থাকতে সাহায্য করছে। সাধারণত স্টোরিটেলিং বা কোন তথ্যভিত্তিক কনটেন্ট তুলে ধরার ক্ষেত্রে এই ফিচারগুলো টিকটক ব্যবহারকারীদের আরও সক্রিয় করে তুলে। শিক্ষাবিদ, ফিল্মমেকার, সিনেমাটোগ্রাফার কিংবা বইপ্রেমীদের কনটেন্টের ক্ষেত্রে ক্রিয়েটর এবং তাদের ভিউয়ারদের মধ্যকার সম্পৃক্ততা আরও বেশি দৃশ্যমান। যেমন, ক্রিয়েটর ইমতিয়াজ ফিল্মস তার ভিডিওতে তুলে ধরেছে বর্ষাকালে টাঙ্গুয়ার হাওরের চিত্র। এই ভিডিওতে টিকটকের হ্যাশট্যাগ #AmarBangladesh ব্যবহার করায় আরও বেশি দর্শকদের যুক্ত হয় যেখানে দেখা যায় তারাও তাদের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে কথা বলছে কমেন্ট সেকশনে। 

টিকটকে প্রতিনিয়ত আসছে নতুন ট্রেন্ড, ফিচার, কিংবা কোন ক্যাম্পেইন। তাই টিকটক ইউজারদের কনটেন্ট তৈরির ধরন আরও পরিশীলিত এবং উন্নত মানের হচ্ছে। সেইসাথে কনটেন্টে যোগ হচ্ছে ভিন্ন মাত্রা এবং আকর্ষণ। নিজেদের আইডিয়া, মতামত বা তথ্য তুলে ধরতে টিকটকের এই নতুনত্ব কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করে যাচ্ছে। সেই সাথে খুব সহজে এবং দ্রুত কনটেন্ট তৈরি করার কারণে নতুন ইউজাররাও টিকটকে যুক্ত হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি