ইলিশটির দাম ৮ হাজার টাকা

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:২৬

ভোলার মনপুরার মেঘনায় দুই জেলের জালে ধরা পড়েছে তিন কেজি ওজনের দুই রাজা ইলিশ। তিন কেজি ওজনের এক রাজা ইলিশ ৭ হাজার টাকায় ক্রয় করেন হাজিরহাট ঘাটের মত্স্য ব্যবসায়ী বাবুল মাতাব্বর ও অপর দুই কেজি ৮০০ গ্রাম ওজনের রাজা ইলিশটি ৮ হাজার টাকায় ক্রয় করেন হাজিরহাট ঘাটের অপর মত্স্য ব্যবসায়ী শামসুদ্দিন সাগর।

শনিবার ভোর রাতে প্রথম রাজা ইলিশ মাছটি ধরা পড়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পূর্বপাশে রিজিরখাল মত্স্য ঘাটের নুরনবী মাঝির জালে। অপর রাজা ইলিশ মাছটি একই সময়ে জংলারখাল মত্স্য ঘাটের খালেক মাঝির জালে ধরা পড়ে। তবে ঐ দুই জেলের জালে রাজা ইলিশ ছাড়া আর ইলিশ ধরা পড়েনি।

রাজা ইলিশ দুটি দেখার জন্য হাজিরহাট মত্স্য আড়তে উত্সুক জনতার ভিড় জমে যায়। পরে এক রাজা ইলিশ ৭ হাজার টাকায় আড়তদার ও মত্স্য ব্যবসায়ী বাবুল মাতাব্বর ও অপর রাজা ইলিশটি ৮ হাজার টাকায় ক্রয় করেন শামসুদ্দিন সাগর।