বরিশাল আইএইচটি’র শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

বরিশাল অফিস

২০১৪ সালে বিভিন্ন দাবীতে বরিশালে আন্দোলনরত আইএইচটি শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা ডেন্টাল ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, ফিজিওথেরাপি অনুষদের সভাপতি শরীফুল ইসলাম, সহ-সভাপতি আকাশ, রুদ্র, রেডিওলজি অনুষদের সভাপতি সাজু প্রমুখ। এর আগে আইএইচটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।