নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা করেছে নিহতের মামাত ভাই।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, কচাকাটা কাশেম বাজারের ফজলুল হক ও মমিনা বেগমের ছেলে মোকলেছুর রহমান (১৮) ছোটবেলা থেকে পৌরসভার হীরারখামার গ্রামে তার নানী আম্বিয়ার কাছে বসবাস করে আসছিল। সে বল্লভপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। গত রবিবার সন্ধ্যায় টেলিভিশন দেখার কথা বলে সে বাড়ি থেকে ৫০ টাকা নিয়ে বের হয়ে রাতে ফেরেনি। পরদিন সোমবার সকালে এলাকাবাসী বাড়ির পার্শ্ববর্তী কোডলডাঙ্গা বিলের ধারে একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
