সারা দেশের প্রতিযোগীদের নিয়ে এনডিএফ বিডি’র বিতর্ক প্রতিযোগিতা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৯:৩৪

সারা দেশের বিতার্কিকদের মান ও দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্নরকম আয়োজন করে থাকে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)। বছরজুড়ে বিভিন্ন ফরম্যাটের  বিতর্ক আয়োজনের পর এবার তৃতীয়বারের মতো 'এনডিএফ বিডি' প্রতিযোগিতার আয়োজন করলো সংগঠনটি। শনিবার (২৩ নভেম্বর) মিরপুরের সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোহনা টেলিভিশনের বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জাহাঙ্গীর আলম, পরিচালক সোর্সিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ালমার্টের পরিচালক বিল্লাহ মুস্তাইন, এনডিএফ বিডির মহাসচিব আশিকুর রহমান আকাশ এবং আয়োজনের কনভেনর ও এনডিএফ বিডির কো-চেয়ারম্যান উসামা রাশেদ প্রমুখ।  

দুদিনব্যাপী এ আয়োজনে সমাপনী অনুষ্ঠান ছিল শনিবার বিকেলে। বরিশাল, জামালপুর, ময়মনসিংহ, নোয়াখালী, খুলনা, সিলেট, রংপুর ও ঢাকা জোনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক বিতার্কিক এ প্রতিযোগিতায় অংশ নেন। এতে অংশ নেওয়া দলগুলোর নামকরণ করা হয় জুলাই বিপ্লবে শহীদ ১৪ জনের নামে। এদিন অনুষ্ঠিত সেমিফাইনালে বিজয়ী হয় শহীদ আনাস দল এবং  শহীদ রিয়া দল। ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে এনডিএফ বিডি'র প্রতিষ্ঠাবার্ষিকীতে অর্থাৎ ৬ ডিসেম্বরে। 

প্রতিযোগিতায় বিচারক ছিলেন মোসাদ্দেক হাসান, ফাহমিদুল হাসান রূপক, সাফায়েত হোসেন, তামজিদ হাসান পাপুল, আফসান আক্তার এ্যানি, নুসরাত রুবাইয়া নাহিদ, তাসনিম দিবা, রাজন, তারক চন্দ্র মন্ডল, কৌশিক আজাদ প্রণয়, তাসনিম আলম তালহা, মনাইমুল ইসলাম সিজার, ফারুক আহমেদ, তাহাসিন রিয়াজ, মাহবুব হাসান রিপন, সাইফুল ইসলাম মজুমদার বাবর, সাবেদুর রহমান সোহেল, এমপি শুভ্র, বিলকিস বারী, ডাক্তার শুভ, নাঈমুর, ফারসিন রিয়াসাত প্রমুখ। 

সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাহাদ, মতিউর, মিরাজ, মারিয়া, সুকর্ন, তানভীর, হৃদয়, রাকিব, সাকিব, হাসান, মেহেদী, সাখাওয়াত, অদিতি ও আরিফ। এছাড়া ট্যাব ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কৌশিক সাহা।

ইত্তেফাক/জেডএইচডি