শিবগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৫

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে গোয়েন্দা পুলিশ দুই হাজার পিস ইয়াবাসহ ওয়াসিম (২৩) নামে এক যুবককে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া একটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামে সততা ইটভাটা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ওয়াসিমকে (২৩) হাতেনাতে আটক করে। পরে ওয়াসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।