মাধবপুরে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৫

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে শুক্রবার ট্রেনে কাটা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম শাহজাহান মিয়া(৩৫)। প্রত্যক্ষদর্শী ও রেল সূত্রে জানা গেছে, উপজেলার নয়াপাড়া রেল স্টেশনের অদূরে ইটাখোলা রেল স্টেশনের কাছে ইসলামাবাদে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের নিচে কাটা পড়ে ঐ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। তিনি পূর্ব ইটাখোলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে তার  লাশ উদ্ধার করে।