কর্নাটকে মিনি রঞ্জি ট্রফিতে প্রথম চারদিনের ম্যাচে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বিসিবি একাদশ। দ্বিতীয় ইনিংসে বড়োসড়ো ব্যাটিং বিপর্যয়ের পরও বেঁচে গেছে মুমিনুল হকের দল। গতকাল বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বিসিবি একাদেশের ম্যাচটি ড্র হয়েছে। গতকাল ম্যাচের চতুর্থ ও শেষদিনে দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে অলআউট হয়ে গিয়েছিল বিসিবি একাদশ।
দুই ইনিংস মিলে ৩২২ রানের লিড পেয়েছিল মুমিনুল বাহিনী। জয়ের জন্য বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের টার্গেট দাঁড়ায় ৩২৩ রান। গতকাল শেষ বিকেলে স্বাগতিকরা এক উইকেটে ৩৮ রান তুলতেই ম্যাচ ড্র মেনে নেয় দুদল।
বিসিবি একাদশের ৫০০ রানের পর প্রথম ইনিংসে ৩৫৩ রান করেছিল বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন। দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৪২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বিসিবি একাদশ। গতকাল ১৩৩ রান তুলতেই শেষ ৯ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। উইকেটে থিতু হতে পারেননি কেউই। সাইফ হাসান ৪৭, মুমিনুল ৩, শান্ত ১৩, ইয়াসির আলী ২০, নুরুল হাসান সোহান ২৬, তাসকিন অপরাজিত ১১ রান করেন।
