বাংলাদেশে প্রথমবার, গাড়িবুক অ্যাপে ‘চান্দের গাড়ি’

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২০:৩৬

বাংলাদেশের পর্যটকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে গাড়িবুক। প্রথমবারের মতো, এই অনলাইন প্ল্যাটফর্ম পর্যটকদের জন্য জনপ্রিয় ‘চান্দের গাড়ি’ বুকিং সুবিধা চালু করেছে। কক্সবাজারের মেরিন ড্রাইভ বা আশপাশের পর্যটন কেন্দ্র গুলোতে রোমাঞ্চপ্রেমীদের কাছে ‘চান্দের গাড়ি’ এক বিশেষ আকর্ষণ।  

এখন থেকে পর্যটকরা গাড়িবুক অ্যাপের মাধ্যমে ঘরে বসেই চান্দের গাড়ি বুক করতে পারবেন, যা আগের মতো গাড়ি খোঁজা বা চালকদের সঙ্গে দরদামের ঝামেলা দূর করবে। পর্যটকরা যেকোনো হোটেল থেকে পিকআপ সুবিধা পাবেন, যা সব ভ্রমণপ্রেমিদের অনেকদিনের চাওয়া। চান্দের গাড়ি ব্যবহার করে পর্যটকরা হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক, টেকনাফ এবং বৌদ্ধ মন্দিরসহ কক্সবাজারের আশপাশের দর্শনীয় স্থানগুলো সহজেই ঘুরে দেখতে পারবেন। 

গাড়িবুক-এর বহরে রয়েছে আরও বৈচিত্র্য। শুধু ‘চান্দের গাড়ি’ নয়, এখানে রয়েছে সেডান, নোহা, হাইএস, কোস্টার ভ্যান, ট্যুরিস্ট বাস, যার মাধ্যমে ইন্টার সিটি, ইনসাইড সিটি, ওয়ান ওয়ে , রাউন্ড ওয়ে, এয়ার পোর্ট পিক আপ ড্রপ অফ সহ আওয়ারলি গাড়ি বুক করার সুবিধা। এমনকি বিলাসবহুল BMW, Mercedes, Harrier -এর মতো গাড়ি। ছোট কিংবা বড় গ্রুপ, পরিবার কিংবা বিশেষ অনুষ্ঠানের জন্য ভ্রমণ হোক—গাড়িবুক-এর মাধ্যমে সবকিছুর সমাধান পাওয়া সম্ভব। 

গাড়িবুক অ্যাপের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী গাড়ি, ড্রাইভার, এবং ভাড়া পছন্দ করতে পারেন। এই স্বাধীনতা যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সাহায্য করে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগে গাড়িবুকের কার্যক্রম চালু রয়েছে। 

গাড়িবুক-এর ‘জিরো কমিশন’ মডেল চালকদের জন্য একটি বড় সুযোগ নিয়ে এসেছে। সাধারণত অন্যান্য প্ল্যাটফর্মে চালকদের আয়ের একটি অংশ কমিশন হিসেবে কেটে নেওয়া হয়, যা তাদের আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়ে। গাড়িবুক কোন কমিশন না নেয়ায় চালকরা তাদের সম্পূর্ণ আয় নিজের কাছে রাখতে পারেন।  

কক্সবাজারের পর্যটন এবং ভ্রমণপ্রেমীদের জন্য গাড়িবুক-এর এই উদ্যোগ দারুণ সাড়া ফেলেছে। গাড়িবুক শুধু একটি অ্যাপ নয়, এটি প্রযুক্তি এবং সেবার মাধ্যমে ভ্রমণকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। সহজ বুকিং ব্যবস্থা, সাশ্রয়ী ভাড়া, এবং চালকদের জন্য বিশেষ নীতি গাড়িবুককে অনন্য করে তুলেছে। 

ইত্তেফাক/এসএএস