দুঃসংবাদ বনাম সুসংবাদ

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৯

g রুবেল কান্তি নাথ

 

v দুঃসংবাদ :বেড়েছে নিত্যপ্রয়োজনীয় গ্যাসের দাম।

প্রতিক্রিয়া :দেশটা রসাতলে গেল।

 

সুসংবাদ :কমেছে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম।

প্রতিক্রিয়া :ও লালা, ও লালা, আই অ্যাম এ কুখ্যাত ইউটিউবার।

 

v দুঃসংবাদ :বেড়েছে প্রকাশ্যে কুপিয়ে হত্যা।

প্রতিক্রিয়া :ও লালা, ও লালা, আই অ্যাম এ ছুপা গডফাদার।

সুসংবাদ :ক্রসফায়ারে নয়ন বন্ড নিহত।

প্রতিক্রিয়া :দেশটা বরবাদ হইয়া গেল।

 

vদুঃসংবাদ :নারীদের ব্যবহূত প্যাডে ভ্যাট বাড়ানো হয়েছে।

প্রতিক্রিয়া :পুরুষবাদী সরকার।

 

সুসংবাদ :বাংলাদেশ তমুক দলের সঙ্গে জিতেছে।

প্রতিক্রিয়া :ও লালা, ও লালা, সাকিব কালা পারা না, ছার।

 

v দুঃসংবাদ :বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে।

প্রতিক্রিয়া :সবই ক্ষমতার অপব্যবহার।

 

সুসংবাদ :প্যাডের কাঁচামালে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

প্রতিক্রিয়া :ও লালা, ও লালা, সরকার নারীগো পক্ষেই সোচ্চার।

 

v দুঃসংবাদ :ভেজালে সয়লাব খাদ্যসামগ্রী।

প্রতিক্রিয়া :খামুটা কী?

 

সুসংবাদ :আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল জিতেছে।

প্রতিক্রিয়া :ও লালা, ও লালা, আই অ্যাম অ্যা ব্রাজিল সাপোর্টার।