বিশ্বকাপে ব্যর্থতার কারণ

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৫১

ঠাট্টিসবোর্ড

ঠাট্টায় লেখা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই নিচের

বিষয়গুলো খেয়াল রাখতে হবে—

 

তাজুল ইসলাম

 

বাংলাদেশের বিশ্বকাপে ভালো করতে না পারার সম্ভাব্য

যে দশটি কারণ চিহ্নিত হয়েছে

v প্রতিটি ম্যাচের পূর্বে ফেসবুকের আনাচে কানাচে পড়ে থাকা লাখ লাখ ক্রিকেট বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে মনগড়া দল গঠন করা।

v কোকিল কণ্ঠের অধিকারী মাহফুজুর রহমানের গান সরাসরি খেলোয়াড়দের শুনতে দেওয়ার মাধ্যমে অনুপ্রেরণার ব্যবস্থা না করা।

v স্যার ডন ব্র্যাডম্যান, শেন ওয়ার্ন কিংবা খালেদ মাহমুদ সুজনদের অকালে অবসর গ্রহণে বাধ্য করে অনভিজ্ঞদের মাঠে নামানো।

v ম্যাচ শুরুর আগে অগ্রিম কিছু রান করে রাখতে না পারার ব্যর্থতা।

v নিজের জন্য কিছু করতে না পারলেও কোটি কোটি মানুষের জন্য জীবন বিলিয়ে দেওয়া মোটিভেশনাল স্পিকারদের দলের সঙ্গে না রাখা।

v ফেসবুকবাসীর মধ্য থেকে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোচদের নিয়োগ না দিয়ে বিদেশ থেকে মানহীন অনভিজ্ঞ সব কোচদের দায়িত্ব দেওয়া।

v যেকোনো বিষয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যত্ নির্ভুলভাবে ‘ভুল’ বলার সম্ভব ক্ষমতার অধিকারী জ্যোতিষ সম্রাট পটল খপ্পরবাজের কাছে থেকে ভবিষ্যদ্বাণী নিয়ে পরবর্তী ম্যাচের সম্ভাবনা এবং জয়ের জন্য করণীয় ঠিক না করা।

v সকল ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার গ্যারান্টি দিয়ে প্রতিবার ব্যর্থ হওয়া জিনদের বাদশা ফালতুরাগী বেতালপুরীর মাধ্যমে জিন চালান করে আম্পায়ারকে বশ করার ব্যবস্থা না করা।

v বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে খেলতে রাজি না হয়ে পয়েন্ট ভাগাভাগি করা।

v বিটিভিতে প্রচারিত বাম্পার ফলন হওয়া বাতাবি লেবু না খেয়েই মাঠে নামা