ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে পৃথক মন্ত্রণালয়ের দাবি

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪০

ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফেরাতে এবং দুর্নীতি প্রতিরোধে অর্থ মন্ত্রণালয়কে ভেঙে ‘ব্যাংক ও বিনিয়োগ’ এবং ‘রাজস্ব মন্ত্রণালয়’ নামে দুটি পৃথক মন্ত্রণালয় করার দাবি জানিয়েছেন জাতীয় আইনজীবী সমিতির সভাপতি  শাহ মো. খসরুজ্জামান।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আহ্বান জানান। তিনি বলেন, ঋণ খেলাপীদের উপর অধিকতর তদারকী ও ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা সুনিশ্চিত করতে ব্যাংকিং ডিভিশনকে একটি আলাদা মন্ত্রণালয় করতে হবে। 

আরও পড়ুন : ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন ধর্মসেনা-এরাসমাস

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম ও ট্যাক্স বিভাগ হতে বিপুল পরিমান রাজস্ব আহরণে দুর্নীতি রোধকল্পে কাস্টম ও ট্যাক্স বিভাগকে ‘রাজস্ব’ মন্ত্রণালয় নামে একটি আলাদা মন্ত্রণালয় রূপে নামকরণ প্রদান করতে হবে। এতে উভয় মন্ত্রণালয়ের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।

ইত্তেফাক/কেআই