জনবল নেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সামরিক ও আধা-সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কাছে নিম্নলিখিত পদসমূহে অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। 

পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার
অভিজ্ঞতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও অথবা আধা-সামরিক বাহিনীর সমমান
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
বেতন: ৩০,০০০ টাকা

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার
অভিজ্ঞতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা আধা-সামরিক বাহিনীর সমমান 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন: ২৩,০০০ টাকা

পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
অভিজ্ঞতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও তদনিম্ন অথবা আধা-সামরিক বাহিনীর সমমান।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: ১৮,০০০ টাকা

অন্যান্য যোগ্যতা: 
নূন্যতম উচ্চতা: ৫’৬” (১৬৭.৬৪ সেন্টিমিটার)।
বিএমআই: ১৮-২৫ এর মধ্যে থাকতে হবে।
শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী হতে হবে।
প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচায়পত্র থাকতে হবে।
চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না।
প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে।
বাহিনীর চাকরি থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।

কাজের দায়িত্বসমূহ:
এয়ারলাইন্স এর সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা।

অন্যান্য সুযোগ-সুবিধা:
চিকিৎসা বীমা, সাপ্তাহিক ২দিন ছুটি
বার্ষিক বেতন পর্যালোচনা
উৎসব ভাতা ও অন্যান্য কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।

কর্মক্ষেত্র:
বাংলাদেশের যেকোনো জায়গায় এবং ঢাকা বিমানবন্দর

চাকরির ধরণ:
ফুল টাইম

আবেদন করার অনুরোধ করার ঠিকানা: 

সিকিউরিটি সুপারভাইজার: এখানে ক্লিক করুন

অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার: এখানে ক্লিক করুন

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: এখানে ক্লিক করুন

বিশেষ দ্রষ্টব্য: কোনো ধরণের হার্ডকপি সিভি গ্রহণ করা হবে না। চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 

ইত্তেফাক/এসএএস