নিউজিল্যান্ডের অনেক নাগরিক শনিবার তাদের অস্ত্র জমা দিয়েছে। ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় দেশটির আধা-স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিক্রীত অস্ত্র পুনরায় কিনে নেয়া কর্মসূচি শুরু হওয়ার পর তারা এসব অস্ত্র জমা দিলো। খবর এএফপি’র।
দেশব্যাপী অস্ত্র জমা নেয়ার প্রথম দিনে ২৫০ টি অস্ত্র পড়েছে। ক্রাইস্টচার্চে এটি অনুষ্ঠিত হয়। চার মাসেরও কম সময় আগে সেখানে জুমার নামাজ চলাকালে বন্দুক হামলায় ৫১ মুসল্লি নিহত হন।
নিউজিল্যান্ডের অস্ত্র আইন কঠোর করতে বিরোধী দলের সহযোগিতায় সরকার দ্রুত আইন পাস করে।
পুলিশ মন্ত্রী স্টুয়ার্ট নশ জানান, এ আইন পাসের একটি উদ্দেশ্য ছিল ক্রয় সূত্রে জনগণের হাতে থাকা অস্ত্রগুলোর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ অস্ত্র তুলে নেয়া।
পুলিশ এ অস্ত্র জমা কর্মসূচি পর্যবেক্ষণ করে। অস্ত্র জমা নেয়া শুরু করার প্রথম দুই ঘণ্টার মধ্যে অস্ত্রের ৬৮ মালিক ৯৭ টি অস্ত্র এবং অস্ত্রের ৯৪ টি অংশবিশেষ ও যন্ত্রাংশ জমা দিয়েছে।
আরও পড়ুনঃ ধর্ষকের যৌন সক্ষমতা ধ্বংস করে শাস্তি দেবে যে দেশ
আঞ্চলিক পুলিশ কমান্ডার মাইক জনসন জানান, ক্যান্টার্বুরি এলাকার ৯০৩ জন অস্ত্র মালিক এক হাজার ৪১৫ টি আগ্নেয়াস্ত্র জমা দেয়ার জন্য নাম লিখিয়েছেন।
ইত্তেফাক/টিএস

